মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

তাড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৯৮৮ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটো চাপায় সুলতু মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

দুই সন্তানের জনক নিহত সুলতু মিয়া পাশ্ববর্তী করিমগঞ্জ উপজেলার কুদকরমশি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

জানা যায়, ১১ মার্চ (শনিবার) সকাল সাড়ে ১১ টায় তাড়ােইল উপজেলার সহিলাটি গ্রামের সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানী কয়েকজন ব্যক্তিবর্গ জানান, অটোরিক্সাটি তাড়াইল বাজার হতে মিষ্টি লাউ বুঝাই করে নান্দাইলের দিকে যাচ্ছিল। তখন বৃদ্ধ লোকটিও একই রাস্তায় যাচ্চিল। কিন্তু হঠাৎ করে অটোরিক্সাটির সামনে পড়ে গেলে মাথায় ও কপালে আঘাত পায়। পড়ে অটো ড্রাইভার করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকরমশি (দুই আনিপাড়া) গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মো. শরীফ মিয়া তাড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০-১৫ মিনিট পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুজ্জামান মানিক ও ডাক্তার মাহফুজুর রহমান (এম.ও) ভিক্টিমকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে এসআই হান্নানের নেতৃত্বে হাসপাতালে একটি টিম পাঠানো হয়। নিহতের পরিবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে ইচ্ছুক না থাকায় তখনি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে অটো ড্রাইভার পুলিশ হেফাজতে আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..