সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে

নলছিটিতে গনহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫৯৪৯ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে গনহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন, নলছিটি পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক মেসবাহ উদ্দিন খান রতন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, বীরমুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান প্রমুখ।

সভা শেষে ২৫ শে মার্চ ভয়াল রাতে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। সভা সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..