মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাফর ইমাম মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৬০২৮ বার পঠিত

বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি’র ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

নলছিটি সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার বিকেলে নলছিটি প্রেসক্লাব সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার দপদপিয়া ইউনিয়নে ছাত্রলীগের দলীয় পদ নিয়ে দুটি গ্রপের বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয়গ্রুপের মধ্যে কয়েক দফা মারামারি হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। মো. আশিকুর রহমান নামে এক যুবক গত ২৮মার্চ ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক সাইফুল ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক এনায়েত করিম, আবদুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মিলন কান্তি দাস,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মনু, এইচ এম সিজার, ঝালকাঠি প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক কেএম সবুজ,এমএ হাসান,মোস্তাফিজুর রহমান রিপন,তপন দাস,মশিউর রহমান,খালিদ হোসেন তালুকদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক সাইফুল ইসলামের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, আমাকে সম্পূর্ন উদ্দেশ্যপ্রনোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। মারামারি সম্পর্কে আমি কিছু জানিও না। একটি পক্ষ আমাকে হয়রানি করার জন্য এ মামলা দিয়েছে। এ ব্যাপারে মামলার বাদী মো. আশিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..