সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে

মহা অষ্টমী স্নানে পানিতে ডুবে ১২ বছরের ছেলের মৃত্যু

আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৫৯৫৭ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে মহা অষ্টমীতে স্নান করতে গিয়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের নরসুন্ধা নদীতে আজ ২৯ মার্চ (বুধবার) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় অর্নক চক্রবর্তী (১২) নামে একটি কিশোর পানিতে ডুবে মৃত্যু বরণ করে।

সাঁতার না জানার কারণে এ মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত করেছে তাড়াইল থানা পুলিশ।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের চন্দন চক্রবর্তী ছেলে অর্নক চক্রবর্তী (১২) অন্যান্যদের সাথে স্নান করতে উপজেলার সদর ইউনিয়নের নরসুন্ধা নদীতে যায়। হঠাৎ করে এই ছেলের কোন খোজখবর না পাওয়া বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে তার পরিবারের লোকজন। এক-দেড় ঘন্টা খোঁজাখুজির পর তারা নিশ্চিত হয় যে ছেলেটি পানিতে ডুবে গেছে। থানায় খবর আসলে ঘটনাস্থলে পুলিশ ও তাড়াইল উপজেলার ফায়ারসার্ভিস উদ্ধারকাজে অংশ গ্রহণ করে। পরে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা থেকে দুইজন ডুবুরি এসে দুপুর ২.৪৫ ঘটিকায় শিশুটির লাম উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনী পক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..