বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

কুমিল্লায় ভারতে পাচারকালে ৯টি গুইসাপ উদ্ধার

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৯৫৮ বার পঠিত

কুমিল্লা থেকে ভারতে পাচারকালে চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি গুইসাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় গুইসাপগুলোকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়। জানা গেছে, গুইসাপের চামড়া অতিমূল্যবান হওয়ার কারণে বিলুপ্ত প্রায় প্রাণীটি বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রবণতা রয়েছে।

রাজেশপুর ইকো পার্কের বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, চৌদ্দগ্রাম উপজেলার সেনেরখাল এলাকা থেকে বিজিবি চৌদ্দগ্রাম বিওপির সদস্যরা শুক্রবার বিকেলে এই গুইসাপগুলো পাচার হবার সময় উদ্ধার করে। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাবন্দী প্রাণীগুলো ফেলে পালিয়ে যায়। দু’টি বস্তায় তার দিয়ে হাত পা মুখ বেঁধে তাদেরকে ভারতে পাচার করা হচ্ছিলো। বিজিবি প্রাণীগুলো উদ্ধারের পর চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তার তত্ত্বাবধানে গুইসাপগুলো রাজেশপুর ইকো পার্কে নিয়ে এসে অবমুক্ত করেন।

তিনি আরোও জানান, লোহার তার দিয়ে বেঁধে এসব নিরীহ গুইসাপগুলোকে পাচারকারীরা যেভাবে বস্তাবন্দী করে নিয়ে যাচ্ছিলো, এতগুলো প্রানীর মৃত্যুও হতে পারতো। আর গুইসাপ আমাদের প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে অপরিহার্য ভূমিকা পালন করে, এসব প্রাণী রক্ষা করা আমাদের নিজেরদের দায়িত্ব। রাজেশপুরের বনে অবমুক্ত করার পর তারা আবারো প্রাণ ফিরে পেয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, বিজিবি প্রাণীগুলো উদ্ধার করার পর এই গুইসাপ গুলোর কথা আমি জানতে পারি। পরে বন কর্মকর্তাকে প্রাণীগুলো রক্ষার নির্দেশ দিলে তারা রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..