শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫৮০০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এমপি আব্দুল আলীম।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার আবু হুরায়রা দাখিল মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে উপজেলার প্রতিটি এলাকায় মাদক ভয়াবহ আকার ধারণ করেছে, যা সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখনই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সময়ের দাবি।

তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা গ্রাম থেকে গ্রাম, ওয়ার্ড থেকে ওয়ার্ডে গিয়ে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করবেন। পাশাপাশি আগামী ৩০ তারিখের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটিকে নিজ নিজ এলাকায় মাদকের স্পট চিহ্নিত করে সংশ্লিষ্টদের তালিকা প্রস্তুত করে কমিটি প্রধানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসেন, সেক্রেটারি মোঃ মাকসুদ হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর আমির মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মাস্টার আলামিন, হাফেজ সুলতান আহম্মেদ, মাস্টার রেজাউল করিম এবং মাওলানা মোঃ মোহিব্বুল্লাহ রফিক।

এছাড়াও সভায় পৌর ও ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন আমির, যুব ও ছাত্র শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সাধারণ জনগণকে এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..