বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ

গাইবান্ধায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার: ৫

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫৯৫২ বার পঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গত ১৯ মার্চ চালককে হত্যার পর মরদেহ ভুট্টা ক্ষেতে ফেলে রেখে ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান ছিনতাইয়ের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৮ এপ্রিল শুক্রবার দুপুরে নিজ কার্য্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন।

তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ওবায়দুল ইসলাম (২৪), রুবেল মিয়া (২২), জসিম উদ্দিন (৩২), সাজু মিয়া (৪০) ও রেজাউল করিম (৫০)। এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ওবায়দুল, রুবেল ও জসিম।

এসপি কামাল হোসেন আরো জানান, হত্যাকান্ডটি ছিলো একটি ক্লুলেস ঘটনা।

দীর্ঘদিন থেকে এদের ধরার জন্য নিরলস পরিশ্রম করে অবশেষে আসামীদের ঢাকা জিরাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদের দু’জনের বাড়ি সাঘাটা উপজেলায় ও একজনের বাড়ি বরিশাল জেলার হিজলা থানা এলাকায়। এছাড়া ছিনতাই করা রিকশা-ভ্যানটি কেনার সঙ্গে জড়িত সাজু ও রেজাউলকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয। তাদের বাড়ি সাঘাটার বারোকোনা বাজার এলাকায়।

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত ওবাইদুল, রুবেল ও জসিমকে জিজ্ঞাসাবাদে তারা জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৯ মার্চ রাত ৯টার দিকে রুবেলের অটোভ্যানটি সাঘাটা বাজার থেকে ভাড়া করেন তারা । পরে বাদিনারপাড়া গ্রামের দিকে যাওয়ার পথে নির্জন এলাকায় অটোচালক রুবেলকে তার ব্যবহৃত চাদর গলায় পেঁচিয়ে হত্যা করে মরদেহ পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রেখে তারা অটোভ্যান ও মোবাইল নিয়ে চলে যান। পরে ভ্যানটি স্থানীয় বারোকোনা বাজারের সাজু ও রেজাউলের কাছে সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি করে রাতেই তারা একসঙ্গে ঢাকায় চলে যান।

গ্রেফতার এর পর জিজ্ঞাসাবাদে ওবাইদুল, রুবেল ও জসিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তারা ঢাকায় একই ভাড়া বাসায় থাকতেন। প্রকৃতপক্ষে আসামীরা মাদকাসক্ত। মূলত টাকার জন্যই তারা এ হত্যাকাণ্ড ও ছিনতাই কর্মকাণ্ড করেছেন বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..