বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ

চৌকশ এসআই রাজুর অভিযানে পলাশবাড়ীতে ২২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-০১

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৫৯৭৩ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিংকালে ২২ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ প্রতিনিয়ত
গাড়ী চেকিং অব্যাহত রেখেছেন ৷

এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) রাজু ইসলামের নেতৃত্বে ১লা মে সোমবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ে ঢাকা ও রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী বাস চেকিং করাকালে জোয়ানা (ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৭) পরিবহন হতে আকরাম হোসেন আপেল এর হেফাজত হতে ২২বোতল ফেনসিডিল উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আকরাম হোসেন আপেল (২৫) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বহতী গ্রামের মারতুজা আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০১ তারিখ-০১/০৫/২৩, ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..