মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

বরগুনা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৫৯৪৮ বার পঠিত

বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। পরে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে সৈকতের পূর্ব দিকে লঞ্চঘাট নামক স্থানে ভেসে আসে।

স্থানীয়রা জানান, উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পূর্ব দিকে ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি ডলফিন ভেসে আসে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। মৃত ডলফিনটি বন বিভাগ উদ্ধার করে মাটি চাপা দেয়। ডলফিনটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।

তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকা পরে ডলফিনটির মৃত্যু হতে পারে। ডলফিনটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..