সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
“দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন

সাংবাদিক হানজালা শিহাব এর মৃত্যুতে পিজেএফ’র শোক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৬০৫৮ বার পঠিত

পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার অর্থ সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ এর সিনিয়র সাব-এডিটর হানজালা শিহাব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ ২২ নভেম্বর ২০২৩, বুধবার দুপুরে ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি প্রায় দুই বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তার গ্রামের বাড়ি পটুয়াখালী। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

হানজালা শিহাব এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। এক শোক বিবৃতিতে পিজেএফ’র সভাপতি মোঃ সহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..