বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বেতাগীতে ১৪৫ জনকে ফ্রী চক্ষু চিকিৎসা প্রদান

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৩১ বার পঠিত

বরগুনার বেতাগীতে ১৪৫ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর ) সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বেতাগী সরকারি কলেজে ইস্পাহানি ইসলামি চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল বরিশাল শাখার একদল চিকিৎসক টিম এ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন।

স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ কল্যাণ যুব পরিষদের আয়োজনে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম বরগুনা জেলা শাখার সহযোগিতা উপজেলার প্রত্যন্ত এলাকার চোখের নানা রোগের ১৪৫ জন রোগীদের বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা সেবা দেয়া হয়। চোখের ছানী রোগে আক্রান্ত ১২ জনকে অপারেশনের জন্য বরিশাল পাঠানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,উদীচী শিল্পী গোষ্ঠী বেতাগী সংসদের সভাপতি দিপক কুমার গুহ, জাতীয় যুব কাউন্সিল সদস্য অলি আহমেদ, আঁধারের আলো নারী কল্যাণ সমিতির সভানেত্রী মোসাঃ সাহেরা বেগম, তির্জা ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান সুজন, সদস্য ফাতিমা কবির স্মৃতি, ফারজানা আক্তার, মোঃ আশিকুর রহমান মুন্না, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সদস্য মো: আশিকুর রহমান মুন্না, মোঃ ইমন মোঃ শাকিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..