শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম পিজেএফ এর সভাপতি রানা, সাধারণ সম্পাদক উজ্জ্বল

আসাদুজ্জামান সজীবঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৪১ বার পঠিত

আসাদুজ্জামান সজীব :

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বিশেষ প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম রানাকে সভাপতি ও আরটিভির সহকারী বার্তা সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ) এর ২০২৪-২৫ সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ পল্টন টাওয়ারে ইআরএফ মিলানায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ শেষে সংগঠনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার ড.এসএমএ জাফর বাদশা এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি গাজী আব্দুল হাদী (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (এটিএন নিউজ), অর্থ সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার (দর্পণ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক শামসুল হক মোহাম্মদ মিরাজ (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক তাইমুন ইসলাম রায়হান (আরটিভি), প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শহীদ রানা(উত্তর-দক্ষিণ)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- হরলাল রায় সাগর (জনতা), জাওহার ইকবাল খান (ভোরের পাতা), মিজানুর রহমান (আজকালের কণ্ঠ), মো: জহির উদ্দিন বাবর (বাসস), পদাধিকার বলে রুহুল আমিন রাসেল (বাংলাদেশ প্রতিদিন)।

এছাড়াও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা এবং উপদেষ্টা আকন আব্দুল মান্নান।

এর আগে সংগঠনের সভাপতি মোঃ সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল ।

সদস্যদের কন্ঠভোটে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পাশ হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..