মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

সাকিব নট আউট ‘৭০০’

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৫৯৯৮ বার পঠিত

বিশ্বের ১৭তম ও প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৭শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
আজ হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭শ উইকেটের মালিক হন সাকিব।
ম্যাচে যুক্তরাস্ট্র ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে উইকেট নিয়ে ক্যারিয়ারে ৭শ শিকার পূর্ণ করেন সাকিব। বিশ্বের সপ্তম ও দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে ৭শ উইকেট শিকারের ক্লাবে নাম লেখান তিনি। এর আগে  প্রথম বাঁ-হাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ৭শ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। ৪৪২ ম্যাচে ৭০৫ উইকেট নিয়েছেন ভেট্টোরি।
এখন পর্যন্ত ৬৭ টেস্টে ২৩৭টি, ২৪৭ ওয়ানডেতে ৩১৭টি এবং ১১৮টি টি-টোয়েন্টিতে ১৪৬ উইকেট শিকার করেছেন সাকিব। সব মিলিয়ে ৪৩৬ ম্যাচে ৭০০ উইকেট আছে তার। এরমধ্যে ২৫বার পাঁচ উইকেট এবং দু’বার ১০ উইকেট শিকার করেছেন তিনি।
বাংলাদেশি বোলারদের মধ্যে  অনেক এগিয়ে সাকিব। দেশের কোন বোলারই এখন পর্যন্ত ৪শ উইকেট নিতে পারেননি। মাশরাফি বিন মর্তুজা ৩৯০ উইকেট নিয়ে দ্বিতীয় এবং মুস্তাফিজুর রহমান ৩১০ উইকেট নিয়ে তৃতীয়স্থানে আছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..