শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মোরেলগঞ্জে গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও নাজমুল ইসলাম

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৫৪ বার পঠিত

কনকনে শীতের রাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে দ্বিতীয় দিনের মতো উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, সারা দেশব্যাপী প্রচণ্ড শীতের কারণে দুঃস্থ ও অসহায় মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। এ অবস্থায় ইউএনও মোঃ নাজমুল ইসলাম নিজ উদ্যোগে গভীর রাতে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতের রাতে যখন এই সহায়তা পেয়ে অসহায় মানুষগুলো আবেগে আপ্লুত হয়ে পড়েন, তখন দৃশ্যটি ছিল সত্যিই হৃদয়ছোঁয়া।

ইউএনও নাজমুল ইসলাম বলেন, “এই শীতে অনেক মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমরা শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। এ কার্যক্রম চলমান থাকবে, যাতে কোনো দুঃস্থ মানুষ শীতে কষ্ট না পায়।”

এমন মানবিক কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রশংসার ঝড় তুলেছে।তারা মনে করছেন উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে শীতার্তরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..