শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

পটুয়াখালী গলাচিপায় অবৈধ ৩ ইট ভাটায় জরিমানাসহ বন্ধের মুচলেকা

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৯৪ বার পঠিত

পটুয়াখালী গলাচিপায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ব্রিক ফিল্ডকে বন্ধের মুচলেকা গ্রহণসহ ১ লক্ষ্য ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইট ভাটার চুল্লি পানিতে ভরিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫ ) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাসিম রেজা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দাইত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযান চলাকালে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানের তিনটি অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয় এবং কাঁচা এর ধ্বংস করে দেয়। একই সাথে ইটভাটা মালিকপক্ষ মুচ লেখা দেয় পরবর্তীতে তারা এ অবৈধ কাজে জড়াবে না।
এ সময় পটুয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী আজ ভাটাতে অভিযান পরিচালনা করা হয়ছে। জেলা প্রশাসনের সহযোগীতায় অবৈধ সকল ইটভাটায় নিয়মিত অভিযান চলমান থাকবে।

গলাচিপা উপজেলায় একত্রে যেসব ভাটায় অভিযান চালানো হয় সেগুলো হলো মেসার্স বিবিসি ব্রিকস,৫০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ব্রিকস ৪০ হাজার টাকা ও মেসার্স হাওলাদার ব্রিকস- ৫০ হাজার টাকা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..