বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

সালাহর গোলে লিভারপুলের জয়, য়্যুভেন্টাসের হোঁচট

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬২৮৪ বার পঠিত

ইংলিশ প্রিমিয়ার লিগে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর গোলে জয় তুলে নিয়েছে লিভারপুল। এছাড়াও জয় পেয়েছে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও লিভারপুল।

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের সাবেক তারকা স্টিভেন জেরার্ডের অধীন অ্যাস্টন ভিলা কঠিন পরীক্ষা নিয়েছে লিভারপুলের। সালাহ, ড্যান ডাইকদের দারুণ কিছু আক্রমণ রুখে দিয়েছেন ভিলার আর্জেন্টাইন কিপার এমিলিয়ানো মার্টিনেজ। তবে ৬৭ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে অলরেডদের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ।

ইংলিশ লিগে কষ্টার্জিত জয় পেয়েছে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে জিমিনেজ মাঠ ছাড়লেও গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিটিজেনরা। তবে ম্যাচের ৬৬ মিনিটে রাহিম স্টার্লিং পেনাল্টি গোল দিয়ে ম্যানসিটির জয় নিশ্চিত করেন। তবে সহজ জয় পেয়েছে আর্সেনাল। ল্যাকাজেড, ওডেগার্ড ও গ্যাব্রিয়েলের গোলে সাউদাম্পটনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে গানাররা।

আরও পড়ুন: ম্যানইউকে জয়ে ফেরালেন রোনালদো

এদিকে ইতালিয়ান লিগে দৈন্যদশা কাটছে না য়্যুভেন্টাসের। যদিও ভেনেজিয়ার বিপক্ষে ম্যাচে ৩২ মিনিটে মোরাতার গোলে লিড নিয়েছিলো তুরিনের ক্লাবটি। কিন্তু ৫৫ মিনিটে আরমাউয়ের দুর্দান্ত গোলে ড্র আদায় করে নেয় ভেনেজিয়া। হোঁচট খেয়েছে শীর্ষ দল এসি মিলানও। ইনজুরি টাইমে ইব্রহিমোভিচের গোলে উদিনেসের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে মিলান।

তবে ড্র করলেও সিরিএর পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে এসি মিলান। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্টার মিলান। আর ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে য়্যুভেন্টাস।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..