শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫৮৭৭ বার পঠিত

বাংলাদেশ স্বাধীনের ৫৩ বছর পূর্ণ হলো। ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, এরই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্র্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুরাদনগর থানা, বাঙ্গরা বাজার থানা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

পরে সকাল ৮ টায় উপজেলা সদরের ডি.আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম প্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান । এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, গ্রাম পুলিশ সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

এছাড়া উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিয়োগীতা, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরন, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..