রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা আদমদীঘিতে সাংবাদিক কে মারধর

বেতাগীতে চাঁদাবাজির অভিযোগ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক গ্রেফতার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৯৯৬ বার পঠিত

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বেতাগী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।

এছাড়াও চাঁদাবাজির অভিযোগে বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন হাওলাদার।

মামলা সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান (৪৫), ২ নম্বর আসামি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু হাওলাদার (৪০) এবং ৩ নম্বর আসামি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)।

এছাড়া মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০) এর ৪/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বরগুনা আদালতের সি/আর ৬০/২০২৫ নম্বর মামলার বাদী খোকন হাওলাদার। মামলাটি বেতাগী থানার মামলা নং ৭ , তারিখ : ২২ এপ্রিল ২০২৫।

মামলার এজাহার সূত্রে আরো জানা গেছে , ১৪ এপ্রিল ২০২৫ সকাল ১০টার দিকে বেতাগী পৌরসভার টেম্পু স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় অভিযুক্তরা নিজেদের তৈরি মনগড়া রশিদ ব্যবহার করে ইজিবাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় করার অভিযোগে মামলা দায়ের করেন বাদী খোকন হাওলাদার।

এবিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, “খোকন হাওলাদার নামের এক ব্যক্তি মামলা দায়ের করেছেন এবং মামলাটি রুজু করা হয়েছে। আমরা মিন্টু নামের একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..