শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধ:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৮৭৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী মুজিবনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় মুজিবনগর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা কার্যালয় চত্বরে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে এলাকার অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম। তিনি পতাকা উত্তোলন ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে সরাসরি অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলাম আলী, মোনাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান টুটুল, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন প্রিন্স, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম এবং মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আহনাফ লিংকন।

পরে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..