বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

আমতলীতে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

এইচ এম রাসেল
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৮৭৮ বার পঠিত

বরগুনা প্রতিনিধি:
মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করায় মামলার বাদী সাহিদা বেগমকে দুই দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান এ আদেশ দেন। এমন আদেশে আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের পেশকার মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সুত্রে জানাগেছে, তালতলী উপজেলার হুলাটানা গ্রামের মোসা. সাহিনুর বেগম তার পুত্রবধু খাদিজা বেগমকে এফিডেফিটের মাধ্যমে কিছু জমি লিখে দেন। গত বছর ৩ ডিসেম্বর শ্বাশুড়ি সাহিদা ওই এফিডেফিট জাল মর্মে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুত্রবধু খাদিজাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। গোয়েন্দা পুলিশের তদন্তে রহস্য বেড়িয়ে আসে। মামলার বাদী শ্বাশুড়ী তার তথ্য মিথ্যা বুঝতে পেরে পুত্রবধুর সাথে মিশে সোমবার মামলা তুলে নিতে আদালতে হাজির হয়ে আবেদন করেন। এ সময় আদালতের অফিসার অ্যাড.রেজাউল করিম রেজা বিচারকের অনুমতি নিয়ে মামলার বাদী সত্য এফিডেফিটকে মিথ্যা বলে মামলা দায়ের করেছেন বলে বিচারককে অবহিত করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে ফৌজদারী কাযবিধির ২৫০ ধারা মোতাবেক তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাজা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরো দুই দিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার কামাল হোসেন বলেন, সঠিক এফিডেফিটকে জাল বলে আদালতে মামলা দায়ের করায় বিচারক মামলার বাদী সাহিদা বেগমকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।জরিমানা অনাদায়ে আরো দুই দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..