শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

মির্জাগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৮৭৭ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

২৬ শে জুন সকাল ১১ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন পটুয়াখালীর জেলা প্রশাসক।

এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু রোগী ও অন্যান্য রোগীর সার্বিক খোঁজখবর নেন। হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন। চিকিৎসা সেবার মান বৃদ্ধির পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার শামসুল হক সোহেল, ও ডাক্তার জাবের প্রমুখ। এসময় তিনি হাসপাতালে ডেঙ্গু রুগীদের জন্য স্যালাইন সরবরাহ করার জন্য উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চলমান রাখতে নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও জেলা প্রশাসক মির্জাগঞ্জ উপজেলার চলমান এইচ,এস,সি ও সমমনা পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

চলমান পরীক্ষায় মির্জাগঞ্জ উপজেলায় ৫টি পরীক্ষা কেন্দ্রে ১০১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৯৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তিনি সুবিদখালী মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অভিমত ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..