শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

গাইবান্ধায় কিশোরীকে উদ্ধারের সময় র‌্যাবের ওপর হামলা, গ্রেফতার ৩

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৮৪৪ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহৃত এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে র‌্যাব-১৩ এর সদস্যরা। এসময় ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর অপহরণকারী ও তার দুই সহযোগিকে গ্রেফতার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, গত ১৭ জুলাই বৃহ¯পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে। উদ্ধার করা কিশোরী শারিয়া মোসতারিন (১৩) উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের শাহীন মিয়া মেয়ে। ওই কিশোরীর অপহরণকারী লিয়ন বাবু (২১) ও তার সহযোগি মুন্না ইসলাম (২১) এবং তাজুল ইসলামকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

লিয়ন বাবু উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের নান্নু মিয়ার ছেলে এবং তার সহযোগি মুন্না ইসলাম একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ও তাজুল ইসলাম মৃত তোফায়েলের ছেলে। গত ১১ জুলাই দুপুরে লিয়ন বাবু উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের শাহীন মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে শারিয়া মোসতারিনকে অপহরণ করে। এঘটনায় অপহৃত কিশোরীর পরিবারের পক্ষ থেকে ওইদিন রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যা¤েপর নায়েব সুবেদার নওশের আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা উপজেলার নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী লিয়ন বাবুকে গ্রেফতার করা হয়। এসময় বাড়িতে থাকা লোকজনসহ তার সহযোগিরা সংঘবদ্ধ হয়ে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে র‌্যাবের ওপর হামলা চালিয়ে অপহরণকারী লিয়নকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। হামলার ঘটনায় র‌্যাবের ৫-৭ জন সদস্য আহত হয়েছে।

পরে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়াসহ ঘটনাস্থল থেকে অপহরণকারী লিয়ন বাবু ও তার দুই সহযোগি মুন্না ও তাজুলকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার করা কিশোরী ও অপহরণকারী প্রধান আসামি লিয়ন বাবুসহ তার সহযোগিদেরকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, তাদেরকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
সরকারি কাজে বাধা ও র‌্যাব সদস্যদের আহতের অভিযোগ এনে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..