শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বেতাগীতে ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, গ্রেফতার ১

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৯৭১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের দুই নেতা সহ ১০-১২ জন আজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এদের মধ্যে যুবদল নেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে বেতাগী থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদীর নাম মো: জাহিদ হাসান। তিনি পার্শ্ববর্তী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের ড্রেজার ও ইট ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম সর্দার ব্রিকস ও জাহিদ ট্রেডার্স। তিনি তাদের বিরুদ্ধে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন।

মামলার এজাহারে প্রধান আসামি বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ (২৭) ও একই ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি মো: আদিল সিকদার (২৫) এবং আজ্ঞাতনাম ১০-১২ জনের নাম রয়েছে। তবে ৫ আগস্ট পরবর্তী ও এর আগেও ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজিতে লিপ্ত থাকার অভিযোগে বাকেরগঞ্জে মামলা রয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত ১৯ জুলাই সন্ধ্যায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাটাখালী নামক এলাকার মোকলেচুর রহামানের বাড়ীর সামনে ব্যবসায়ী জাহিদ হাসান ও তার লোকজন বালু ফেলতে ড্রেজার লাগাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে মোটর সাইকেল ও অটোযোগে দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, জিআই পাইপ সজ্জিত হয়ে ১০ থেকে ১২ জনের একটি দল সন্ত্রাসী কায়দায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভরাট ও ব্যবসা পরিচালনা করতে হলে তাদেরকে নগদ ১ লক্ষ টাকার চাঁদা দিতে হবে বলে ঐ ব্যবসায়ীর কাছে এমনই দাবি করেন।

এ সময় চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ ও তার সাথে থাকা লোকজন ক্ষিপ্ত হয়ে ড্রেজার ব্যবসায়ী ও তার লেবার-মিস্ত্রিদের উপর হামলা করে ঐ সময় তার পকেটে থাকা নগদ ৩৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তখন ডাক চিৎকার দিলে তাদের দাবিকৃত চাঁদার বাকী ৬৩ হাজার টাকা পৌছে না দিলে বালু ফেলা বন্ধ, ড্রেজার বিনষ্ট এবং খুন ও জখমের হুমকী দেয়।

তাছাড়াও ছাত্রদল সভাপতি হেলাল হোসেন দিনাচের বিরুদ্ধে বরিশালে বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা রয়েছে ( সিআর মামলা নং-৫১৯, তারিখ: ২-১১-২০২৪) নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা মো: মািহউদ্দীন হাওলাদার তার নিজম্ব জমিতে দোকান ঘর উত্তেলানে বাঁধা ও দুই লক্ষ টাকা চাঁদা দাবি করায় এ মামলা করেন।

মামলার অভিযোগ অস্বীকার করে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ বলেন, আমি রাজনীতি করি ভাই। সেজন্য চাঁদাবাজির খবর শুনে আমি সালিশী করার জন্য ঘটনাস্থলে যাই। তবে আমার বিরুদ্ধে চাঁদর দাবির অভিযোগ সত্য নয়।

জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামন বলেন, ‘এ মামলায় ইতোমধ্যে একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামীকেও গ্রেফতারে তৎপর রয়েছি।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..