বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া নতুন সরকারের আমলে শেয়ারবাজারে আবারও লুটপাট শুরু করেছে পুরোনো মাফিয়া মামুন বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগে পুলিশের অতিঃ ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণপূর্তে বৃক্ষপালনের নামে কোটি কোটি টাকা লুটপাট, পিপিআর মানছেন না নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ! সাবেক মন্ত্রীর আশীর্বাদপুষ্ট ফরেস্ট রেঞ্জার সুমন এর কাছে জিম্মি বন বিভাগ: স্টাফকে নির্যাতন ও অফিসে মাদকের আসর

আমতলীতে চাঁদা না পেয়ে এক একর জমির ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩৯ বার পঠিত

বরগুনার আমতলীতে ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রুহুল আমিন গাজী ও তার লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক জলিল খাঁন মঙ্গলবার অভিযোগ করেন, সোমবার গভীর রাতে আমতলী উপজেলার গোজখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোজখালী গ্রামের দরিদ্র কৃষক জলিল খাঁন প্রায় ২৫ দিন আগে এক একর জমিতে আমন ধানের চারা রোপণ করেন। এর পর থেকেই স্থানীয় প্রভাবশালী আতাহার গাজীর ছেলে রুহুল আমিন তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোমবার রাতে রুহুল আমিন, জালাল ঘরামীসহ ১৫–২০ জন লোক মিলে জলিল খাঁনের জমির সমুদয় ধানের চারা তুলে কাদায় পুঁতে রাখে বলে অভিযোগ করেন তিনি।

জলিল খাঁন বলেন, গত বছরও একই কায়দায় তারা আমার জমির ধানের চারা নষ্ট করে দেয়। তখন স্থানীয়রা শালিস বৈঠকে ২০ হাজার টাকা জরিমানা করলেও তা এখনো দেয়নি। ভয়ে আমি টানা ২০ দিন ধরে জমি পাহারা দিয়েছি। কিন্তু অসুস্থ থাকায় সোমবার রাতে পাহারা দিতে পারিনি। সেই সুযোগে তারা জমির সব চারা তুলে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত বছরও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল।

তবে অভিযুক্ত রুহুল আমিন গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জলিল খাঁনের জমির চারা তুলিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..