সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির ।

মোরেলগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ঐক্য আর উদ্দীপনায় মুখর পুরো শহর

মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮০৭ বার পঠিত
মোরেলগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি........................ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার (২৭ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পুরাতন মাঠে সমাবেশে রূপ নেয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি পুরো শহরজুড়ে এক উৎসবের আমেজ সৃষ্টি করে।

র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ। উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, এবং উপজেলা–পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি–সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

সভায় বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান দুঃসময়ে তরুণদের সংগঠিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে আরও অগ্রণী ভূমিকা নিতে হবে।”

শেষাংশে বক্তারা সংগঠনের ঐক্য বজায় রেখে দলীয় নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..