শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ

মোরেলগঞ্জে ইউনিয়ন ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৮২৮ বার পঠিত
মোরেলগঞ্জে ইউনিয়ন ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন.......................ছবি সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ইউনিয়ন ও পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার মো. আব্দুল গফফার। মুক্তিযোদ্ধা প্রজন্মের পক্ষে বক্তব্য রাখেন মো. আল-আমিন, মো. এনামুল হক, হাসিবুল ও মোহাম্মদ জাহিদ।

ইউনিয়ন পর্যায় থেকে বক্তব্য দেন কমান্ডার শেখ সুলতান, মো. আফজাল হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, প্রাণেশ কুমার চক্রবর্তী, মো. সোবাহান গাজী, এইচ এম মোজাফফর, মো. মফিজুল হক, আব্দুর রশিদ, মো. শাজাহান হাওলাদার, মো. বেলায়েত হোসেন, মো. শাহ আলম হাওলাদার, সুলতান হাওলাদার, মো. আয়নাল হোসেন, আব্দুল জলিল খান, মো. আশরাফ আলী হাওলাদার ও মো. আসলাম হাওলাদার প্রমুখ।

বক্তব্য শেষে প্রতিটি ইউনিয়নে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ১৬টি ইউনিয়নের জন্য ১৬ জন সদস্য সচিব দায়িত্ব পান।

সদস্য সচিবরা হলেন:মো. তোফাজ্জল হোসেন, শেখ আব্দুল মান্নান, মো. আমজাদ হোসেন, সুনীল কুমার দাস, মো. আশরাফ হোসেন, মো. আলতাফ হোসেন, খন্দকার খাইরুল আলম, আবুল বাশার, খান লুৎফর রহমান, আব্দুল আজিজ, মো. দলিল উদ্দিন, অজিত কুমার বিশ্বাস, মো. শাহজাহান, মো. সাখাওয়াত হোসেন, মো. খলিলুর রহমান তালুকদার ও নর নারায়ণ দত্ত।

উপস্থিত মুক্তিযোদ্ধারা বলেন, “আবাসন প্রকল্পের আওতায় অনেক মুক্তিযোদ্ধা এখনও ঘর পাননি। দ্রুত তাদের ঘর বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং ঘর নির্মাণের মান যেন ভালো হয়, সে বিষয়ে প্রশাসনের নজর দিতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..