বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন পেলেন বিশিষ্ট রাজনীতিক ইয়াসের খান চৌধুরী

মাহবুবুর রহমান বাবুল নিজস্ব প্রতিনিধি নান্দাইল:
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬১২২ বার পঠিত
বিশিষ্ট রাজনীতিক ইয়াসের খান চৌধুরী ...............ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ জাতীয়বাদী দল ( বিএনপি) থেকে নান্দাইল সংসদীয় আসন -৯ মনোনয়ন পেলেন।

তিনি বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইলের চৌধুরী পরিবারের অন্যতম কর্নধার। যে বাড়ি থেকে বিএনপি রাজনীতি বৃহত্তর ময়মনসিংহের রাজনীতি পরিচালিত ও নিয়ন্ত্রণ হত। তারঁ পিতা মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন এবং একজন সজ্জন ভদ্র মানুষ হিসাবে যথেষ্ট সুনাম রয়েছেন। যিনি ১৯৯১ ইং সনে নান্দাইল আসন থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং উনার ছোট ভাই খুররম খান চৌধুরী পার্শ্ববর্তী ঈশ্বর গঞ্জ উপজেলা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

চৌধুরী পরিবারের এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় মুখ হিসাবে ইয়াসের খান চৌধুরী নান্দাইলের তের ইউনিয়ন ও পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনরাত প্রতিটি এলাকায় চষে বেড়িয়েছেন এবং বিভিন্ন শ্রেণির লোকজনের সাথে মত বিনিময় করে চলেছেন। তিনি এক সময় বিবিসি লন্ডনে আইটি বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনে অবস্থান কালে বাংলাদেশের বিএনপির রাজনীতির সাথে অক্টোপাসের মতো লেগে থেকে আজকে মনোনয়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

তিনি বিগত সতের বছর বিরোধী শিবিরের রাজনীতি মোকাবিলায় নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতা করেছেন। বর্তমানে এই তরুণ রাজনীতিক সাবলীল আচরনের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। এ প্রজ্ঞাবান রাজনীতিক আগামী দিনে এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে সাধারণ মানুষের ধারণা এবং ময়মনসিংহ বিভাগের একজন প্রভাবশালী মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন এমন্টাই প্রত্যাশা করছেন সুধী সমাজ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..