বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

তাড়াইলের হাতপাখার এমপি প্রার্থী আলমগীর হোসাইন তালুকদারের পথসভা

আব্দুল্লাহ আল মামুন, (তাড়াইল প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৮৮১ বার পঠিত
তাড়াইলের হাতপাখার এমপি প্রার্থী আলমগীর হোসাইন তালুকদারের পথসভা.....................ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তাড়াইল উপজেলার সাচাইল ইউনিয়নের ৪নং (দশদ্রোন) ওয়ার্ডে এক পথসভায় বক্তব্য রাখেন।

সভায় তিনি বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ইসলামি মূল্যবোধে পরিচালিত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে সৎ ও আদর্শ নেতৃত্বের বিকল্প নেই। জনগণ যদি সুযোগ দেয়, আমি ইনশাআল্লাহ তাড়াইল-করিমগঞ্জকে শান্তি, উন্নয়ন ও ন্যায়নীতির একটি মডেল অঞ্চলে পরিণত করব।”

এসময় স্থানীয় দলীয় নেতাকর্মী, তরুণ ভোটার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আলমগীর হোসাইন তালুকদারের পক্ষে সমর্থন জানান এবং হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

পথসভা শেষে প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..