মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

তাড়াইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: ডা. জেহাদ খানের মানবসেবা

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৭৮৫ বার পঠিত
প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান......................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাধীন ৪নং জাওয়ার ইউনিয়নের বোরগাঁও মোহাম্মাদীয়া দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই ক্যাম্প ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও আগত রোগীদের ভীড়।

মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান এবং তার সঙ্গে থাকা অভিজ্ঞ মেডিকেল টিম। মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অধিকারকে প্রাধান্য দিয়ে তিনি নিজ হাতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করেন ও পরামর্শ দেন।

ডা. জেহাদ খান বলেন—“আমার প্রতিশ্রুতি তিনটি:
১. ইনসাফভিত্তিক সমাজ গঠন।
২. দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা তৈরি।
৩. শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে জনগণের অধিকার নিশ্চিত করা।”

মেডিকেল ক্যাম্পে কার্ডিওলজি, মেডিসিন এবং গাইনী এই তিন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। ফলে স্থানীয় মানুষজন প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা হাতের নাগালেই পেয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান জানান,
“মানুষের জন্য মানবিক সেবা নিশ্চিত করতেই এ আয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সঠিক চিকিৎসা পরামর্শ দেওয়া এই ক্যাম্পের প্রধান লক্ষ্য।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার রাজনৈতিক সম্পাদক মীর সেলিম রেজা, কর্মপরিষদ সদস্য আশরাফুল হক আলমগীর, হাফেজ আমিনুর রহমান মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে আয়োজনটি আরও গতিময় হয়ে ওঠে।

এছাড়াও মেডিকেল ক্যাম্পে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..