শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, নিভে গেল কৃষকের প্রাণ

জিয়াউর রহমান মির্জাগঞ্জ প্রতিনিধি পটুয়াখালী:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৬৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

প্রতিবেশীর লালন-পালন করা হাঁস-মুরগি অন্য প্রতিবেশী কৃষকের ধানক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে প্রবাসী প্রতিবেশীর কাচির কোপে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়া বুনিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে মকুমা গ্রামে ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম।

নিহত ব্যক্তি দুলাল মল্লিক ( ৬০) উপজেলার কাকড় বুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে,

নিহত দুলাল মল্লিক উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে একই গ্রামের বাসিন্দা মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে ঢুকে পাকা ধান নষ্ট করছিল। নষ্ট ধান দেখে নিহত দুলাল মল্লিক বকাবকি শুরু করেন , দুলাল মল্লিক মহারাজ খানের পরিবারের কাছে অভিযোগ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে সাদিয়া আক্তার (২২) একত্রিত হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালান।

কথা কাটাকাটির একপর্যায়ে সাদিয়া আক্তার কাঁচি দিয়ে দুলাল মল্লিকের মাথার তালুতে সজোরে কোপ দেন। এতে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরিস্থিতি আরও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..