বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

বিএনপির জনসভা বলে কথা! আমতলীতে সরকারী প্রাথমিক বিদ্যালয় ছুটি!

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৬২ বার পঠিত

বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার আমতলী পৌরসভা মাঠে বরিবার বিকেল চারটায় জনসভা শুরু হয়েছে। কিন্তু জনসভার কারনে আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বারিত সময়ের আড়াই ঘন্টা আগেই ছুটি দেয়া হয়েছে। এতে অভিভাবকরা ক্ষুব্ধ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী সংশ্লিষ্টদের।

জানাগেছে, বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার আমতলী পৌরসভা মাঠে নির্ধারিত জনসভা রবিবার বিকেল চারটায় শুরু হয়েছে। এ কারনে আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা আগে অর্থ্যাৎ দুইটায় ছুটি দেয়া হয়েছে। এতে বিদ্যালয়ের অভিভাবকরা ক্ষুব্ধ।

প্রাথমিক বিদ্যালয় অফিস সুত্রে জানাগেছে, সকাল ৯.৩০ মিনিট থেকে বিদ্যালয় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত পাঠদান চলবে। কিন্তু একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিল্লর রহমান জনসভায় অযুহাত দেখিয়ে নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা আগে বিদ্যালয় ছুটি দিয়েছেন।

রবিবার দুপুর দুইটা দিকে বিদ্যালয়ে গিয়ে দেখাগেছে, বিদ্যালয় মুলফটক তালাবন্ধ। প্রধান শিক্ষকসহ কোন শিক্ষক ও শিক্ষার্থী নেই।

আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমান বলেন, বিদ্যালয় পাশে একটি জনসভা থাকায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে বিদ্যালয় ছুটি দেয়া হয়েছে।

আমতলী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোসাঃ শাহিনুর আক্তার বলেন, আড়াইটার পরে বিদ্যালয় ছুটি দেয়ার অনুমতি দিয়েছি। কিন্তু শিক্ষকদের ছুটির অনুমতি দেয়া হয়নি।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন, জনসভার কারনে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেয়ার কোন সুযোগ নেই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..