শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নেতা আলমগীর হোসেনের মায়ের ইন্তেকালে পিজেএফ ও এমজেএফের শোক! ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭ বিমানবন্দরের ঘটনায় জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ ইন্তেকাল করেছেন মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ বাজারে চড়া দামে আগাম শীতের সবজি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে রাতে আদমদীঘিতে জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম রসায়নে মুসলিমবিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের অবদান

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৫৪ বার পঠিত
রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি--------- ছবি: সংগৃহীত

কাল বাদে পরশু শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এ উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম রমজান থেকে শুরু করে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। এতে ইফতারের পানি বহনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজানে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

বিজ্ঞপ্তিতে মেট্রোরেলে ইফতারের পানীয় সম্পর্কেও বার্তা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, রোজায় ইফতারে পানি পান করার নিমিত্ত প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মি. লি. পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স বা এন্ট্রি ও এক্সিট গেটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে।

এছাড়া শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোয় এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..