বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত শরোনখোলায় মাসুমের মৃত্যু: রাজনৈতিক দায় চাপানোর অভিযোগ, তদন্তের দাবি এমপি আব্দুল আলীমের পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি

দুটি শপথই নিচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৭১ বার পঠিত
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা--------- ছবি: সংগৃহীত

দুটি শপথই নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরইমধ্যে তারা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। দুই শপথই পাঠ করান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

শপথবাক্যে বলা হয়, ‘আমি (সদস্যগণের নিজ নাম) সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।’

মঙ্গলবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় অনুযায়ী তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল।

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নবনির্বাচিতরা সে অনুযায়ী সংসদের শপথ কক্ষে উপস্থিত হন। সাড়ে ১০টায় তাদের সামনে মাইক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিচ্ছেন না।

হাতে ফর্ম দেখিয়ে তিনি বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে এবং কোনো এরকম ফর্ম—এটা সংবিধানে নেই।’

‘এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এই রকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি।’

দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।

পরে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন

এ বিষয়ে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‌আমরা দুই শপথ গ্রহণ করছি! জান দেবো… জুলাই দেবো না!!

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..