শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিএনপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন রাজাপুরের কৃতি সন্তান সেলিম রেজা সাংবাদিক নেতা আলমগীর হোসেনের মায়ের ইন্তেকালে পিজেএফ ও এমজেএফের শোক! ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭ বিমানবন্দরের ঘটনায় জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ ইন্তেকাল করেছেন মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ বাজারে চড়া দামে আগাম শীতের সবজি

নান্দাইলে ভাগ্যকাশে উজ্জ্বল নক্ষত্র ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৭৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান এক সময় যে বাড়ি থেকে পুরো ময়মনসিংহের রাজনীতি পরিচালিত হত সেই পরিবারের সুযোগ্য সন্তান বিশিষ্ট তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী অমিয় গুনের অধিকারী ইয়াসের খান চৌধুরী। যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৯ নান্দাইল আসন থেকে বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তের ইউনিয়ন ও পৌরসভায় যার অবাধ বিচরনে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। তুমুল প্রতিযোগিতা মুলক এবারের নির্বাচনে একজন সজ্জন উচ্চ শিক্ষিত ও আইটি বিশেষজ্ঞ হিসাবে সবার মন কাড়তে সক্ষম হয়েছেন। এবং আগামী দিনের রাস্ট্র পরিচালনায় তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হবেন তা জনগণের কাছে সহজেই অনুমেয়।

এই আসনে ১৯৯১ সনে গনতান্ত্রিক শুরুর প্রাক্কালে ক্লিন ইমেজের ব্যক্তিত্ব ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী ময়মনসিংহ সংসদীয় আসন নান্দাইল থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ পয়ত্রিশ পর সুযোগ্য পুত্র ইয়াসের খান চৌধুরী আগমনে নান্দাইলবাসী উচ্ছাসিত হয়ে পড়েন। প্রতিটি ইউনিয়ন পাড়া মহল্লায় দীর্ঘ দিন পর যার যার ভোট পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে সকাল সাতটা থেকে ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে কাং্খিত ব্যক্তিকে স্বাচ্ছন্দ্য ভোট দেন এবং বিপুল ভোটে বিজয়ী হন। যখন তিনি নান্দাইলের মাটিতে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তখন থেকেই পাড়া মহল্লায় প্রতিটি হাট বাজারে চায়ের ষ্টল গুলোতে চুল চেরা বিশ্লেষণ এবং মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন এমনটাই ছিল সবার মুখে মুখে আর সেই জল্পনা কল্পনাকে কাজে লাগিয়ে সাধারণ জনগণ উতসাহ উদ্দীপনায় বারো তারিখে তাদের দীর্ঘ অপেক্ষিত ম্যান্ডেট প্রদান করেন।

অবশেষে আজ মঙ্গলবার নান্দাইলের ভাগ্যাকাশে জন্ম নেয়া ইয়াসের খান চৌধুরীর নাম মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ পদে স্থান পায়। এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অভিষিক্ত হন। এই প্রসঙ্গে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন বলেন,ইয়াসের খান চৌধুরী শুধু নান্দাইলের নন বৃহত্তর ময়মনসিংহের সন্তান
উনার ভালোবাসায় প্রতিটি মানুষ স্পন্দিত । আজ তিনি নান্দাইলবাসীর ভালোবাসায় নন্দিত।

এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, আমরা নান্দাইল বাসী আজ ধন্য। এ বিজয় শুধু নান্দাইলের নয় সারা বাংলার। সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেয়া ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলবাসীর ভালোবাসায় আমি সিক্ত। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের হাত ধরে আগামী বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..