শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নেতা আলমগীর হোসেনের মায়ের ইন্তেকালে পিজেএফ ও এমজেএফের শোক! ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭ বিমানবন্দরের ঘটনায় জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ ইন্তেকাল করেছেন মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ বাজারে চড়া দামে আগাম শীতের সবজি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে রাতে আদমদীঘিতে জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম রসায়নে মুসলিমবিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের অবদান

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৬৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ১৬ মার্চ দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি।

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, জামেয়া মাহমুদিয়ার প্রধান মুফতি রেজাউল কারীম আবরার, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়াদ হাসান পরাগ, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..