রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভূমিকম্পে ফাটল ধরা ভবনে বীমের পলেস্তারা ধস, আতঙ্কে অর্ধশতাধিক রোগীর হাসপাতাল ত্যাগ ভেজালবিরোধী অভিযানে বাজারের ৪৯ খাদ্যপণ্য প্রত্যাহার ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর শুরু হলো অগ্নিঝরা মার্চ অসহায়দের পাশে নবজাগরণ: ১৩০ পরিবার পেল ইফতার সহায়তা তাড়াইলে অগ্নিকাণ্ড: প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী সৌদিতে আটকা পড়েছে হাজারও বাংলাদেশি ওমরাহ হজযাত্রী যমুনা ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস ময়মনসিংহ তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ প্রকল্প: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ প্রকল্প: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের জন্য বিভাগীয় তথ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এ কমপ্লেক্স সম্পর্কে অবগত রয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী তার নিজ জেলা সফরকালে ময়মনসিংহ সার্কিট হাউসে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর করেছেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।

প্রতিবেদন গ্রহণ করে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রতিবেদনটি সহায়ক হবে। নির্ধারিত স্থানটি কমপ্লেক্সের জন্য যথেষ্ট কি না এবং নির্মাণ কাজের প্রস্তুতি কেমন সে বিষয়েও পরিচালকের কাছে জানতে চান তিনি।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদফতরের জেলা তথ্য অফিস, তথ্য অধিদফতরের আঞ্চলিক তথ্য অফিস, বাংলাদেশ বেতার কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতাভুক্ত ২৬ জেলার মধ্যে ময়মনসিংহের শিকারীকান্দায় ২০২৩ সালে নির্ধারিত স্থানসহ ১৭ জেলায় ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি ৯ জেলায় অধিগ্রহণ প্রক্রিয়াধীন।

স্থানীয় গণপূর্ত বিভাগ মার্চ মাসের মধ্যেই ময়মনসিংহের নির্ধারিত স্থানে বিদ্যমান স্থাপনা অপসারণের পর ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ হাতে নেবে। সাততলা কমপ্লেক্স ভবনটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সকল বিভাগের অফিস ও সিনেমা প্রদর্শন সুবিধাসম্বলিত মাল্টিপারপাস হল থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..