রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ভূমিকম্পে ফাটল ধরা ভবনে বীমের পলেস্তারা ধস, আতঙ্কে অর্ধশতাধিক রোগীর হাসপাতাল ত্যাগ ভেজালবিরোধী অভিযানে বাজারের ৪৯ খাদ্যপণ্য প্রত্যাহার ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর শুরু হলো অগ্নিঝরা মার্চ অসহায়দের পাশে নবজাগরণ: ১৩০ পরিবার পেল ইফতার সহায়তা তাড়াইলে অগ্নিকাণ্ড: প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী সৌদিতে আটকা পড়েছে হাজারও বাংলাদেশি ওমরাহ হজযাত্রী যমুনা ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস ময়মনসিংহ তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ প্রকল্প: তথ্য প্রতিমন্ত্রী

অসহায়দের পাশে নবজাগরণ: ১৩০ পরিবার পেল ইফতার সহায়তা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের এতিমখানা বাজার এলাকায় ১৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নবজাগরণ সমাজকল্যাণ সংগঠন।
রবিবার (১ মার্চ) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল মাতুব্বর বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রিপন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইদুর রহমান মাসুদ বলেন, সমাজের অসচ্ছল ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। রমজানের তাৎপর্যকে ধারণ করে মানবিক সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম রিপন বলেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষা দেয়। এ মাসে সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি এই মহৎ উদ্যোগে সহযোগিতা প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন, লিটন তালুকদার, সদস্য আতিউর রহমান, এমদাদুর ফকির, আলমগীর খান, আসরাম ফরাজী, কবির ফরাজী, আহসান মাস্টার, মাহামদুর রহমান ও জামাল মৃধা প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৩০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..