সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপজেলা স্টুডেন্টস’ ফোরামের ইফতারে মির্জাগঞ্জবাসীর মিলনমেলা ফিলিং স্টেশনে পুলিশ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে আগুনে বসতবাড়ি পুঁড়ে যাওয়া পরিবারকে সহায়তা খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান নারীরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যায়: জুবাইদা রহমান তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই, মামলা দায়ের

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে আগুনে বসতবাড়ি পুঁড়ে যাওয়া পরিবারকে সহায়তা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নান্দাইলের সিংরইল ইউনিয়নের জয়রামপুর গ্রামে নিরীহ কৃষক আব্দুস সাত্তারের বসতবাড়ি আগুনে পুঁড়ে যাওয়া পরিবার কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর নির্দেশে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন উপস্থিত হয়ে এ সহায়তা প্রদান করেন।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে আব্দুস সাত্তারের পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন,নগদ ৬ হাজার টাকা, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়। গত শনিবার (৭ মার্চ) সকাল ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আব্দুস সাত্তারের বসতবাড়ি পুঁড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে করে পরিবারটি

এসময় উপস্থিত ছিলেন- সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান উজ্বল,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পিও মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহবুব আলম রবিন,আতিক আনিসুর রহমান বাবু সহ প্রমুখ।

এসময় ইউএনও ফাতেমা জান্নাত বলেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে আগুনে পুঁড়ে যাওয়া পরিবার কে ঢেউটিন,শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..