শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে দুমকীতে র‍্যালি, সচেতনতার আহ্বান

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৮৩৩ বার পঠিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মু. অলিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. ইউনুস হারুণ, উপজেলা প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোসা. নিপা বেগম এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানীসহ দুমকী উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। দুর্যোগের ঝুঁকি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এছাড়া দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..