শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ

করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন,স্টাফ রিপোর্টার:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৭৯৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে করিমগঞ্জ উপজেলার আনন্দ বাজারে মডেল মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক শেখ খায়রুল কবির। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস মানুষকে আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। এই ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।

সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা এনসিপির সভাপতি মো. মোবারক হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং দলের নেতাকর্মীরা। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..