শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাগেরহাটে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মোরেলগঞ্জ

মোঃ নাজমুল (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৮০২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়েছে মোরেলগঞ্জ উপজেলা দল। ক্রিকেট, দাবা ও কাবাডিতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বালক ও বালিকা উভয় বিভাগেই জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলার ক্ষুদে খেলোয়াড়রা।

জানা গেছে, ক্রিকেট বালিকা, দাবা ও কাবাডি বালক বিভাগে জেলা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্রিকেট বালক বিভাগে জেলা রানারআপ হয়েছে মোরেলগঞ্জ দল। শিক্ষার্থীদের এই সাফল্যে উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। ক্রিকেট, দাবা ও কাবাডিতে দুর্দান্ত সাফল্য; সংবর্ধনায় উচ্ছ্বসিত খেলোয়াড় ও অভিভাবকরা বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানাতে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠান।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের বালক ও বালিকা দলের সদস্যরা অর্জিত ট্রফি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র হাতে তুলে দেন। এসময় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ক্রীড়ানুরাগীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় থেকেও আমাদের শিক্ষার্থীরা যে সাফল্য অর্জন করেছে, তা নিঃসন্দেহে গর্বের। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রতিযোগিতায় দাবা ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন হয়েছেন মেহেরাব হোসেন। অন্যদিকে ক্রিকেট বালিকা বিভাগের খেলোয়াড় মিম আক্তার “ওম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়ে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। একইসঙ্গে তিনি বাগেরহাট জেলা প্রমিলা ফুটবল দলেও সুযোগ পাওয়ায় এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ইউনুছ আলী আকনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রীড়ানুরাগীরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসে মোরেলগঞ্জের এই সাফল্য ভবিষ্যতে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে অনুপ্রেরণা জোগাবে এবং উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..