বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

আমতলীতে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৮২২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পিতা ওসমান মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মামলা সুত্রে জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ১৩ বছরের মেয়েকে নিয়ে তার মা আমতলী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন, প্রায় ১৮ বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক ওসমান মোল্লার সাথে তার বিয়ে হয়। ওই সংসারে তাদের দুইটি সন্তান রয়েছে। ১৩ বছর বয়সী মেয়ে ৮ বছর বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহ। গত ২৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা কিশোরী মেয়েকে পিতা ওসমান মোল্লা ঘুম থেকে জাগিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণ করেন। এ সময় কিশোরীর মা বিষয়টি প্রত্যক্ষ করে বাঁধা দিলে তাকে মারধর করে।পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যাক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং আসামিকে পাওয়া মাত্র আটক করে আইনশৃঙ্খলা বাহিনর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১২ মে ওসমান মোল্লাকে নিজ বাড়ি থেকে আটক করে স্থানীয় লোকজন। ওই দিন আমতলী থানায় মেয়ের মা বাদী হয়ে থানায় ওসমানকে আসামী করে মামলা দায়ের করেছেন।

কিশোরী বলেন, আমার জন্মদাতা পিতা হয়ে আমার সাথে যে জঘন্য কাজ করেছে আমি এর বিচার দাবী করছি।

মা বলেন, বাবা হয়ে যা করেছেন তা মেনে নেয়া যায় না। এ ঘটনায় কঠোর শাস্তি দাবী করছি।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী বাবাকে গ্রেফতার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..