মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জেনে নিন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনও সন্মেলন : ২০২৬ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী যে কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, জানালেন ইশরাক জুলাই স্মৃতিস্তম্ভ-আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর পূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী আরাধনা তাড়াইলে রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে কাফনের কাপড় পরে প্রচারণা চালানো আলাউদ্দিন সরদার বিজয়ী

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬১১৬ বার পঠিত

কাফনের কাপড় পরে ভোটের মাঠে প্রচারণা চালিয়েছিলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা আলাউদ্দিন সরদার। তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
জানা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন সরদার চশমা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নাগর হাওলাদার পেয়েছেন ২ হাজার ৩৭০ ভোট।
আলাউদ্দিন সরদার আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ভোটের মাঠে লড়াই করেন। তিনি বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন। পরে অবশ্য তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া কুতুবা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নাজমুল আহসান জোবায়েদ মিয়া, বড় মানিকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জসিম উদ্দিন হায়দার, হাসান নগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবেদ চৌধুরী, কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুর রব কাজী, দেউলা ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) অ্যাডভোকেট এ কে এম আসাদুজ্জামান বাবুল ও টগবী ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বোরহানউদ্দিন উপজেলার রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল্লাহ গতকাল রোববার রাতে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..