মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক রিপোর্ট:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৮২৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

জোড়া গোলে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। একইসঙ্গে ইরাককে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে ‘আই’ গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করলো ফরাসিরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ জুন) ভোরে শেষ হওয়া ম্যাচটি বজ্রপাতের কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ ছিল।

সোমবার (২২ জুন) রাত তিনটায় শুরু ম্যাচটি শেষ হয় মঙ্গলবার সকাল সাতটার কাছাকাছি সময়ে। এবারের বিশ্বকাপে এ প্রথম কোনো ম্যাচে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়ল। দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা।

তবে ফ্রান্স এখন বলতেই পারে, ঝড়ও আমাদের থামাতে পারেনি। ইরাকের বিপক্ষে দাপুটে এই জয়ে দলটি চলে গেছে শেষ ৩২-এ। মাত্র ১৪ মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল কোণ ঘেঁষে জালে জড়ান তিনি। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

প্রথমার্ধের শেষ দিকে বিপত্তি বাধে। ফিলাডেলফিয়ায় ঘন কালো মেঘ আর বজ্রপাতের আশঙ্কায় খেলা সাময়িকভাবে বন্ধ করে দেয় ফিফা। স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বলা হয়। গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে যায়। নিয়ম অনুযায়ী সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করে খেলা শুরু হওয়ার কথা। শেষমেশ দুই ঘণ্টারও বেশি সময় পর আবার মাঠে নামে দুই দল।

বিরতির পর মাঠে নেমেই তৎপর হয় ফ্রান্স। ইরাকি গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এ গোলে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়ে ফেললেন তিনি। দুজনের গোলসংখ্যা এখন ১৬।

এরপর তৃতীয় গোলের নায়ক হলেন উসমান দেম্বেলে। মাইকেল ওলিস বল নিয়ে দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে বক্সের মধ্যে দেম্বেলেকে খুঁজে নেন। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি পেলেন দেম্বেলে।

এ ম্যাচ এমবাপ্পের জন্য ছিল বিশেষ। মাত্র ২৭ বছর বয়সে ফ্রান্সের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন এ তারকা। এ জয়ে গ্রুপ আই থেকে সবার আগে শেষ ৩২-এ পৌঁছে গেল ফ্রান্স। আগের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

নকআউট নিশ্চিত হলেও শীর্ষস্থান এখনও নিশ্চিত নয় তাদের। শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে জিতলে তবেই গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হবে তাদের।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..