শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক অধ্যাপক এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল চীনের সঙ্গে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই বামনার মেয়ে মঠবাড়িয়ার স্ত্রী, স্বামী শশুর শাশুড়ির নির্যাতনে গৃহবধূ বিচার চেয়ে কাঠালিয়া প্রেস ক্লাবে

বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসের নানা রকমের রেকর্ড আছে। কারো আছে অসাধারণ গোল, আবার কিছু আছে রোমাঞ্চকর ম্যাচ। তবে লজ্জারও কিছু রেকর্ড থেকে যায়। এদিকে শিরোপা জয়ের গল্পের পাশাপাশি ব্রাজিলও বেশ এগিয়ে। দীর্ঘদিনের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছে ব্রাজিল। এখন পর্যন্ত দলটির খেলোয়াড়রা মোট ১১ বার মাঠ থেকে বহিষ্কৃত হয়েছেন।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা, যাদের ফুটবলাররা ১০ বার লাল কার্ড দেখেছেন। যৌথভাবে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে ও ক্যামেরুন, দুই দলেরই বহিষ্কারের সংখ্যা ৯।

এছাড়া জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসের খেলোয়াড়রা বিশ্বকাপে ৮ বার করে লাল কার্ড দেখেছেন। পরিসংখ্যান বলছে, বিশ্ব ফুটবলের সফল দলগুলোকেও নানা সময়ে শৃঙ্খলাভঙ্গের খেসারত দিতে হয়েছে।

তুরস্কের বিশ্বকাপ ইতিহাসে লাল কার্ডের সংখ্যা মাত্র দুটি হলেও ঘটনাটি বেশ স্মরণীয়। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে এক ম্যাচেই আলপাই ওজালান এবং হাকান উনসাল—দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছিল। ২-১ গোলের সে হার তুরস্কের বিশ্বকাপ যাত্রার অন্যতম আলোচিত ম্যাচ হয়ে আছে।

এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি বিশ্বকাপে রেফারিরা মোট ১৭৭টি লাল কার্ড দেখিয়েছেন। সময়ের সঙ্গে প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি মাঠে শৃঙ্খলা বজায় রাখতে রেফারিংও হয়েছে আরও কঠোর।

সবচেয়ে বেশি লাল কার্ড দেখা গেছে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সে আসরে রেকর্ড ২৮টি লাল কার্ড দেখানো হয়। বিপরীতে ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপ এবং ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ শেষ হয়েছিল কোনো লাল কার্ড ছাড়াই।

আন্তর্জাতিক ফুটবলে হলুদ ও লাল কার্ডের প্রচলন শুরু হয় ১৯৭০ বিশ্বকাপ থেকে। তবে মজার বিষয় হলো, যে আসরে এ নিয়ম চালু হয়েছিল, সে টুর্নামেন্টে কোনো খেলোয়াড়ই লাল কার্ড দেখেননি।

বিশ্বকাপ ইতিহাসের প্রথম লাল কার্ড দেখানো হয় ১৯৭৪ সালের পশ্চিম জার্মানি বিশ্বকাপে। তুরস্কের রেফারি দোগান বাবাজান পশ্চিম জার্মানি ও চিলির ম্যাচে ৬৭ মিনিটে চিলির ফরোয়ার্ড কার্লোস কাসেলিকে বহিষ্কার করে নতুন এ শাস্তি ব্যবস্থার প্রথম প্রয়োগ করেন।

বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত ম্যাচগুলোর একটি ছিল ২০০৬ সালের পর্তুগাল ও নেদারল্যান্ডসের শেষ ষোলোর লড়াই। সে ম্যাচে রুশ রেফারি ভ্যালেন্তিন ইভানভ চারটি লাল কার্ড দেখান, যা এখনো বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। পর্তুগালের কস্তিনিয়া ও ডেকো এবং নেদারল্যান্ডসের খালিদ বুলাহরুজ ও জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট মাঠ ছাড়তে বাধ্য হন। শেষ পর্যন্ত মানিশের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেলেও ম্যাচটি বেশি আলোচিত হয়ে আছে উত্তেজনা ও বিশৃঙ্খলার কারণে।

বিশ্বকাপের ফাইনালেও লাল কার্ডের নজির রয়েছে। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো ফাইনালে লাল কার্ড দেখানো হয়। পশ্চিম জার্মানির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার পেদ্রো মনসন প্রথমে বহিষ্কৃত হন। পরে গুস্তাভো দেজোত্তিও লাল কার্ড দেখলে নয়জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচের ৮৫ মিনিটে আন্দ্রেয়াস ব্রেমের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে পশ্চিম জার্মানি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..