০-২ গোলে দল যখন পিছিয়ে তখন কিছুটা স্বস্তির খবর আর্জেন্টিনার।
এক গোল শোধ করে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমে এক গোল শোধ করলেন ক্রিস্টিয়ান রোমেরো। এরপর ৮৩ মিনিটের সমতা ফেরান মেসি। হাফ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা!
মেসি জাদুতেই লড়াইয়ে ফিরল আর্জেন্টিনা। ০-২ থেকে চার মিনিটের মধ্যে ব্যবধান ২–২! নাটকীয় প্রত্যাবর্তন আর্জেন্টিনার।
এনিয়ে মেসি টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েন। আর চলতি বিশ্বকাপে এটি তার অষ্টম গোল।
ছয় বিশ্বকাপে এখন মেসির ২১ গোল। সত্যিই বিস্ময়কর! আজ মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে যদিও প্রথমার্ধ একটি পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি।