সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

জঙ্গি হামলার হুমকি: ঢাকার নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬১০১ বার পঠিত

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস থেকে হামলার হুমকি পেয়ে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে গুলশান-২ চত্বরে এক নিরাপত্তা ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মোহা. শফিকুল ইসলাম বলেন, আইএস থেকে গতরাতে আমরা একটি ম্যাসেজ পেয়েছি। তারা এ ধরনের বর্ষপূর্তি, যেহেতু এগুলো বিধর্মীদের অনুষ্ঠান, মুসলমান যে কোনো দেশে এ ধরনের অনুষ্ঠান হলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এটা গ্লোবাল একটা হুমকি এবং তাদের ফলোয়ার যেখানেই আছে সেখানে যেমন সামর্থ্য আছে তা নিয়ে হামলার আহ্বান জানিয়েছিল।

তিনি বলেন, এ হুমকি আমাদের জন্য খুব একটা গুরুত্ব বহন করে বলে আমি মনে করি না। আপনারা জানেন আইএসর তেমন কোনো বেইজ নেই। তারপর ওদের কেউ যদি উৎসাহী হয়ে লোন উলফ হিসেবে কোথাও হামলা করে সেই আশঙ্কা থেকে আমরা নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর করেছি।।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..