বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্যোগকবলিত নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু সান্তাহারে তারেক রহমানের কারামুক্তি দিবসে দোয়া মাহফিল মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল দশম ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী হরিরামপুরে ছাত্রদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য আমতলী পৌরসভার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ, নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। এনিয়ে চলতি বছরে মোট ১১১ জনের মৃত্যু হলো। একই সময়ে এক হাজার ২৫২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজন শিশু এবং বাকিরা প্রাপ্তবয়স্ক। মোট মারা যাওয়া ১১১ জনের মধ্যে নারী ৬১ জন বা ৫৫ শতাংশ এবং পুরুষ ৫০ জন বা ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩৭, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১৬ ও সিটি করপোরেশনের বাইরে তিনজন প্রাণ হারিয়েছেন। খুলনায় ১৯, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে আট, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৩২ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৪৬৭ জন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..