সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
“দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন

আদমদীঘিতে নজরুল বর্ষে স্থানীয় এমপি’র উপহার

 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮০৮ বার পঠিত
ছবি : সংগৃহীত

সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে ৩১ আগস্ট আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শাখায় অংশ গ্রহণ কারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শাখার অংশ গ্রহণ কারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কারের মধ্যে ছিলো স্কুল ড্রেস, জুতা এবং একটি স্কুল ব্যাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী ফেরদৌসী মহিত।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান এবং  উপজেলা বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোমেনুর রহমান তালুকদার মীম।

এছাড়াও অনুষ্ঠানে সান্তাহার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিশুদের পুরষ্কার বিতরণ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আজকের শিশুরা আগামাী দিনের ভবিষ্যৎ। শিশুদের প্রতি আমাদের যত্নবান হতে হবে। লেখা পড়ার পাশা পাশি শিশুদের সংস্কৃতি চর্চায় উৎসাহ যোগাতে আমার পক্ষ থেকে সামান্য উপহার মাত্র।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..