মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

ফুলবাড়ী সীমান্তে অস্ত্রসহ ভারতীয় যুবক আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬২৩৬ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দেশীয় অস্ত্রসহ এক ভারতীয় যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গংগাহাট সীমান্তের ৯৪২ নম্বর সীমানা পিলারের নিকটবর্তী আজোয়াটারি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আনারুল শেখ (২২)। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আনারুল অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে সন্দেহজনক ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

তারা চোর সন্দেহে ওই যুবককে আটক করতে গেলে তার হাতে ধারালো অস্ত্র দেখতে পান । এক পর্যায়ে স্থানীয় হরেকৃষ্ণ রায় সহ কয়েকজন ধাওয়া করে ওই ভারতীয় যুবককে আটক করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে হরেকৃষ্ণ রায় মারাত্বক আহত হন।

পরে স্থানীয়রা আহত হরেকৃষ্ণকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে আটক ভারতী যুবককে রাতেই অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, রাতে ওই এলাকার স্থানীয় লোকজন এক ভারতীয় যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করেন। পরে মঙ্গলবার সকালে বিজিবি বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করলে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..